বৃহস্পতিবার ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনিশ্চয়তায় ‘দাবাং ৪’

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১১ জুন ২০২৩ | প্রিন্ট

অনিশ্চয়তায় ‘দাবাং ৪’
image_pdfimage_print

বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘দাবাং’। এক যুগেরও বেশি সময় আগে মুক্তি পেয়েছিল ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি। মুক্তির পরেই দর্শকের মধ্যে জনপ্রিয় হয়েছিল ছবিটি। অনুরাগীদের মধ্যে নিজের নতুন এক পরিচয় তৈরি করতে সক্ষম হয়েছিলেন বলিউডের ভাইজান।

‘দাবাং’-এর সাফল্যের পর থেকে চুলবুল পাণ্ডে নামেই পরিচিতি বাড়তে থাকে বলিউড ভাইজান সালমান খানের। প্রথম ছবির সাফল্যের বছর দুয়েক পরে মুক্তি পায় ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি ‘দাবাং ২’। ২০১৯ সালে মুক্তি পায় তৃতীয় ছবি ‘দাবাং ৩’। তার পরে কেটে গিয়েছে চার বছর। ‘দাবাং ৪’-এর অপেক্ষায় রয়েছেন দর্শক ও অনুরাগীরা।

শোনা গিয়েছিল, ছবির চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়ে গিয়েছে। তা শেষ হলেই শুরু হবে শুটিংয়ের কাজ। কিন্তু ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, চিত্রনাট্য লেখার কাজ শেষ হলেও তা একেবারেই পছন্দ হয়নি সালমান খানের।

আনন্দবাজারের খবরে জানানো হয়, ‘দাবাং ৪’ ছবির চিত্রনাট্য লেখা ও পরিচালনার জন্য তিগমাংশু ধুলিয়াকে বেছে নিয়েছিলেন সালমান। তবে শেষমেশ হতাশই হয়েছেন ভাইজান। তিগমাংশুর লেখা গল্প ও চিত্রনাট্য পছন্দ হয়নি তার। এ অবস্থায় অনিশ্চয়তার মধ্যে পড়েছে ‘দাবাং ৪’-এর ভবিষ্যৎ।

Facebook Comments Box
advertisement

Posted ৩:০৩ অপরাহ্ণ | রবিবার, ১১ জুন ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd