শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বীর মুক্তিযোদ্ধাদের জন্য ‘ওরা ৭ জন’র বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

বীর মুক্তিযোদ্ধাদের জন্য ‘ওরা ৭ জন’র বিশেষ প্রদর্শনী
image_pdfimage_print

নির্মাতা-অভিনেতা খিজির হায়াত খান নির্মাণ করেছেন মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ৭ জন’। এটি মুক্তি পাবে আগামী ৩ মার্চ। সিনেমাটি মুক্তির আগে আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছেন ‘ওরা ৭ জন’ সিনেমার টিম।

জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা খিজির হায়াত। তিনি জানান, বাংলাদেশ ফিল্ম আর্কাইভে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বিশেষ শো আয়োজন করা হয়েছে ‘ওরা ৭ জন’ সিনেমার। বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই আয়োজন।

‘ওরা ৭ জন’ সিনেমায় ৭ বীর মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, খিজির হায়াত খান, সাইফ খান, সজীব, ইমতিয়াজ বর্ষণ, নাফিস আহমেদ ও তূর্য। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম।

এবারই প্রথম নয়, মুক্তিযুদ্ধের বীরদের নিয়ে বরাবরই কাজের আগ্রহ প্রকাশ করেছেন খিজির হায়াত। বহুল আলোচিত সিনেমা ‘জাগো’ নির্মাণের আগেও খিজির স্বাধীনতা যুদ্ধের মহান সৈনিক বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘অস্তিত্বে আমার দেশ’ নির্মাণ করেছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৫১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd