বৃহস্পতিবার ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেলফির বিশ্ব রেকর্ড গড়লেন অক্ষয় কুমার

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

সেলফির বিশ্ব রেকর্ড গড়লেন অক্ষয় কুমার
image_pdfimage_print

আগামী শুক্রবার মুক্তি পাবে অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘সেলফি’। এখন চলছে সিনেমাটির শেষ মুহূর্তের প্রচারণা। এই সিনেমার প্রচারে নেমেই বিশ্ব রেকর্ড গড়লেন অক্ষয় কুমার। কয়েক দিন ধরেই সিনেমার প্রচারে ব্যস্ত অভিনেতা। বুধবার মুম্বাইয়ে সিনেমার প্রচারে এসে মাত্র ৩ মিনিটে ভক্তদের সঙ্গে ১৮৩টি সেলফি তোলেন অক্ষয়। আর তাতেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠে যায় এই অভিনেতার।

রেকর্ডটি এত দিন ছিল যুক্তরাষ্ট্রের জেমস স্মিথের দখলে। তিনি ২০১৮ সালে কার্নিভ্যাল ড্রিম ক্রুজ জাহাজে মাত্র ৩ মিনিটে ১৬৮টি সেলফি তুলেছিলেন। জেমস স্মিথের রেকর্ড ভেঙে এবার নতুন রেকর্ড গড়লেন অক্ষয়।

গত বছর মোটেও ভালো কাটেনি বলিউড অভিনেতা অক্ষয় কুমারের। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া চারটি সিনেমাই ছিল ফ্লপ। তাই তো ফিরে আসার জন্য নতুন সিনেমায় অভিনয় করতে ভাবতে হচ্ছে বলিউডের এই অভিনেতাকে। এবার আরও একটি সিনেমা মুক্তির দোরগোড়ায় দাঁড়িয়ে অক্ষয়। এবার বেশ জোরেশোরেই চালাচ্ছেন এই সিনেমার প্রচারণা।

বিশ্ব রেকর্ড প্রসঙ্গে অক্ষয় বলেন, ‘এই অনন্য বিশ্ব রেকর্ড ভাঙতে পেরে আমি আনন্দিত। এই আনন্দঘন মুহূর্ত আমি ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে চাই। ভক্তদের নিঃশর্ত ভালোবাসা এবং সমর্থনের কারণে আজ আমি এই স্থানে আসতে পেরেছি এবং এত কিছু অর্জন করতে পেরেছি। আর এটি ছিল তাঁদের প্রতি আমার শ্রদ্ধাজ্ঞাপনের বিশেষ পদ্ধতি। আমার কর্মজীবনে তাঁরা যেভাবে আমার পাশে ছিলেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।’

‘সেলফি’ সিনেমাটি মুক্তি পাবে ২৪ ফেব্রুয়ারি। মালয়ালম ছবি ‘ড্রাইভিং লাইসেন্স’-এর হিন্দি রিমেক সিনেমাটি। রাজ মেহতা পরিচালিত এই সিনেমায় অভিনয় করবেন অক্ষয় কুমার, ইমরান হাশমি, নুসরত ভরুচা, ডায়না পেন্টি প্রমুখ। এ ছাড়া অতিথি চরিত্রে দেখা যাবে ম্রুনাল ঠাকুরকে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৫৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd