বৃহস্পতিবার ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মাকে নিয়ে সালমানের আবেগঘন পোস্ট

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৫ মে ২০২৩ | প্রিন্ট

মাকে নিয়ে সালমানের আবেগঘন পোস্ট
image_pdfimage_print

মা দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন কাড়ল সালমান খানের পোস্ট। যেখানে মায়ের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘মাম্মি #হ্যাপিমাদার্সডে।’ মা-ছেলের এ ছবি দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাসহ টিনসেল টাউনের তারকারা। প্রতিক্রিয়াস্বরূপ সুনীল গ্রোভার, নীল নীতিন মুকেশ, আরমান মালিক, মান্যতা দত্ত এঁকে দিয়েছেন ভালবাসার চিহ্ন।

শনিবার (১৩ মে) এ সুপারস্টার ঘুরে গেছেন কলকাতা থেকে। যেখানে ‘দাবাং ট্যুর রিলোডেড’ অনুষ্ঠানে তার সঙ্গে পারফর্ম করেন সোনাক্ষী সিন্‌হা, পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা, গুরু রানধাওয়ারা। অনুষ্ঠান জমিয়ে দেওয়ার পাশাপাশি তিনি দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। আর কলকাতা থেকে মুম্বাই ফেরার পরই বলিউডের ‘ভাইজান’ খ্যাত এ অভিনেতার পক্ষ থেকে এলো মা দিবসে একটি মন ভালো করা পোস্ট।

এর আগেও সালমান তার মাকে নিয়ে আবেগঘন কথা বলেছেন সংবাদমাধ্যমে। বলেছেন, ‘মনে পড়ে ছোটবেলায় মা বাড়ির বাইরে কোথাও গেলেই আমিও আঁচল ধরে ছুটতে শুরু করতাম আর কাঁদতাম। আরও একটা কথা মনে পড়ে, মা আমাকে ভাত আর ডাল খাইয়ে দিতেন। যেদিন তিনি নিজের হাতে খাওয়াতেন না, আমি খাওয়াই বন্ধ করে দিতাম।’ গত বছর মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন ‘মায়ের কোল হলো জান্নাত।’

এ মুহূর্তে সালমান ‘টাইগার থ্রি’ সিনেমার শ্যুটিং করছেন। মনীশ শর্মা পরিচালিত এ সিনেমার নায়িকা ক্যাটরিনা কাইফ।

Facebook Comments Box
advertisement

Posted ১:১৩ অপরাহ্ণ | সোমবার, ১৫ মে ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd