বৃহস্পতিবার ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটকে নিষিদ্ধ চমক

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২১ আগস্ট ২০২৩ | প্রিন্ট

নাটকে নিষিদ্ধ চমক
image_pdfimage_print

নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড কর্তৃক আগামী ৩ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে। আজ সোমবার (২১ আগস্ট) দুপুরে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে এ ঘোষণা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এস এম কামরুজ্জামান সাগর বলেন, ‘রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে তিন মাসের জন্য নিষিদ্ধ করা হলো। আগামী ১ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৩ মাস টিভি এবং ডিজিটাল মাধ্যমে ডিরেক্টরস গিল্ডের কোনো সদস্য চমককে নিয়ে কোনো ধরনের নির্মাণ কাজ করতে পারবেন না।’

পরিচালকের আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি উল্লেখ করে সাগর বলেন, ‘অভিযোগকারী নির্মাতা আদিফ হাসান যে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, সেই অর্থ আগামী ৩০ আগস্টের মধ্যে পরিশোধ করবেন এবং থানায় যে মিথ্যা জিডি করেছেন তা তুলে নেবেন চমক। অন্যথায় আমরা নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। ডিরেক্টরস গিল্ডের এই সিদ্ধান্ত কোনো সদস্য অমান্য করলে তার বিরুদ্ধেও সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।’

ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের বর্তমান কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক চমকের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান সাগর।

প্রসঙ্গত, ‘শ্বশুরবাড়িতে প্রথম দিন’ নাটকের দ্বিতীয় দিনের শুটিংয়ে তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে শুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। পরে এ নিয়ে থানা-পুলিশ, পাল্টাপাল্টি অভিযোগ উঠলে বিষয়টি নিয়ে মীমাংসায় বসে নাটকপাড়ার তিন অভিভাবক সংগঠন। বৈঠকে চমকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আর্থিক ক্ষতিপূরণসহ চারটি শাস্তি দেয় সংগঠনগুলো।

যদিও এ সিদ্ধান্তের সঙ্গে তখন দ্বিমত পোষণ করে নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। তারা দাবি জানায়, শুধু আর্থিক ক্ষতিপূরণ নয় চমককে নাটকে নিষিদ্ধ করতে হবে। তার আলোকেই সংগঠনটির পক্ষ থেকে আজ এই ঘোষণা এলো। তবে নিষিদ্ধের বিষয়ে অভিনেত্রী চমকের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

Facebook Comments Box
advertisement

Posted ২:২৪ অপরাহ্ণ | সোমবার, ২১ আগস্ট ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd