রবিবার ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

 ডিবি কার্যালয়ে হিরো আলম

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৬ আগস্ট ২০২৩ | প্রিন্ট

 ডিবি কার্যালয়ে হিরো আলম
image_pdfimage_print

‘অর্ধপাগল’ ও ‘অর্ধশিক্ষিত’ বলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেছেন আলোচিত ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল ইসলাম আলম হিরো আলম।

রবিবার বেলা পৌনে ১২টার দিকে তিনি ডিবি কার্যালয়ে যান। অবমাননাকর মন্তব্য করায় রুহুল কবির রিজভীর বিরুদ্ধে তিনি মামলা করবেন বলে জানিয়েছেন হিরো আলম।

স্বঘোষিত এই হিরো বলেন, ‘তিনি (রিজভী) আমাকে অর্ধপাগল এবং অর্ধশিক্ষিত বলেছেন। সংবিধানে আছে, কোনো পাগলকে নির্বাচন করার অধিকার দেয়া হয় না। আমি তিন বার ভোটে দাঁড়িয়েছি। তাহলে আমাকে পাগল কেন বলবে? অশিক্ষিত কেন বলবে?’

হিরো আলমের অভিযোগ, ‘সারা পৃথিবীর মধ্যে রুহুল কবির রিজভী আমাকে অবমাননা করে কথা বলেছেন।’

এর আগে শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপির জ্যেষ্ঠ নেতা রিজভী তার বক্তব্যে বলেন, ‘হিরো আলমের মতো একটা অর্ধপাগল, অর্ধশিক্ষিত লোক নির্বাচনে অংশ নিয়েছে।’

Facebook Comments Box
advertisement

Posted ১:৩৭ অপরাহ্ণ | রবিবার, ০৬ আগস্ট ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd