বৃহস্পতিবার ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিনেমার শুটিংয়ে আহত অমিতাভ বচ্চন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৬ মার্চ ২০২৩ | প্রিন্ট

সিনেমার শুটিংয়ে আহত অমিতাভ বচ্চন
image_pdfimage_print

ভারতের হায়দরাবাদে সিনেমার শুটিংয়ে আহত হয়েছেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। নাগ আশ্বিন পরিচালিত সিনেমা ‘প্রজেক্ট কে’র অ্যাকশন দৃশ্যে কাজ করতে গিয়ে আহত হন অমিতাভ।

পাঁজরে আঘাত পেয়ে শুটিং সেট ত্যাগ করেন বিগ বি। হায়দরাবাদের এআইজি হাসপাতালে চিকিৎসককে দেখানো হলে তাঁর সিটি স্ক্যান করানো হয়। এরপর তিনি বাড়ি ফিরে যান।

ব্লগ পোস্টে অমিতাভ নিজেই বলেছেন, ‘হায়দরাবাদে প্রজেক্ট কে সিনেমার শুটিংয়ের একটি অ্যাকশন দৃশ্যে অভিনয়কালে আহত হয়েছি। ডান পাঁজরে আঘাত পেয়েছি, শুটিং বাতিল করেছি, চিকিৎসককে দেখিয়েছি, সিটি স্ক্যান করা হয়েছে। স্ট্র্যাপিং করা হয়েছে, হ্যাঁ… হাঁটতে ও নিশ্বাস নেওয়ার সময় বেশ ব্যথা অনুভূত হচ্ছে। কয়েক সপ্তাহ পর ঠিক হয়ে যাবে বলেছেন (চিকিৎসক)।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Facebook Comments Box
advertisement

Posted ৭:১৫ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ মার্চ ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd