বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রমজান সামনে রেখে সরকার বাজার সহনশীল রাখার চেষ্টায় থাকবে

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ | প্রিন্ট

রমজান সামনে রেখে সরকার বাজার সহনশীল রাখার চেষ্টায় থাকবে
image_pdfimage_print

রমজানকে সামনে রেখে বাজার ব্যবস্থা সহনশীল রাখার জন্য সরকার চেষ্টায় থাকবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন।

শনিবার (২৩ নভেম্বর) সকালে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রয়াত সদস্যদের সন্তানদের শিক্ষাভাতা প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

সেখ বশির উদ্দিন বলেন, আমরা চেষ্টা করছি, সামনে রমজানকে কেন্দ্র করে বাজারকে যতটুকু সম্ভব সহনশীল করতে পারি। চাহিদা এবং যোগানের বিষয়টা এটাকে যেন একটা সমানুপাতিক হারে রাখতে পারি এর সহযোগিতা এবং দোয়া কামনা করছি।

দেশে চিনি তেল ও পেঁয়াজের দাম কমেছে বলে মন্তব্য করে উপদেষ্টা বলেন, আপনাদের সবার সহযোগিতায় আজকে আপনারা দেখছেন যে চিনির দাম, পেঁয়াজের দাম ও তেলের দাম কিছুটা কমে আসছে।

এ সময় বিগত সরকারের সমালোচনা করে বাণিজ্য উপদেষ্টা বলেন, আজকে আমরা জানি আমাদের দেশে বিগত পনেরো বছরে যে একটি ক্রিমিনালাইজেশনের সভ্যতা গড়ে উঠেছিল। রাষ্ট্রের মধ্যে আমাদের সমাজ অসম্ভবভাবে বিভক্তি ছিল। একটা ভীতসন্ত্রস্ত ছিল।

‘আজকে ক্রিমিনালাইজেশন ইজ এভরি সেক্টর, ব্যবসা ব্যাংকিং হোক সাংবাদিকতা হোক… আমাদের জাতীয় মসজিদের খতিব পালিয়ে গেছে এমন একটা অবস্থা থেকে ছাত্র জনতার আন্দোলনের ওপর ভিত্তি করে এই অন্তর্বর্তীকালীন সরকার সংগঠিত হয়েছে।’

তিনি বলেন, উদ্দেশ্যটা হচ্ছে কীভাবে একটা মর্যাদাপূর্ণ সমাজে কীভাবে আমরা রূপান্তরিত করতে পারি।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুক্কুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠান বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ।

Facebook Comments Box
বিষয় :
advertisement

Posted ২:২০ অপরাহ্ণ | শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd