নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ | প্রিন্ট
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলামের মা রহিমা খাতুনের মৃত্যুতে শোক জানিয়েছে ডিএসই। রোববার (২৪ নভেম্বর) ডিএসইর ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি শোক বার্তা প্রকাশ করা হয়।
শোক বার্তা জানা যায়, ডিএসইর চেয়ারম্যানের মা বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার সকাল সাড়ে ৭টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনার বয়স ছিলো ৮৪ বছর। ওইদিন জুমার নামাজ শেষে মমিনুল ইসলামের পৈত্রিক নিবাস ঝিনাইদহ জেলার কবরস্থানে মৃতদেহ সমাহিত করা হয়।
মরহুমের আত্মার মাগফেরাত কামনার জন্য সকল ট্রেকহোল্ডার এবং শুভাকাঙ্ক্ষীদের প্রার্থনার অনুরোধ জানিয়েছে ডিএসই।
Posted ১:২৮ অপরাহ্ণ | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd