শিরোনাম >>
শিরোনাম >>

প্রেফারেন্স শেয়ার ইস্যু করে ২৮৫ কোটি টাকা তুলবে সিঙ্গার বিডি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট

প্রেফারেন্স শেয়ার ইস্যু করে ২৮৫ কোটি টাকা তুলবে সিঙ্গার বিডি
image_pdfimage_print

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বাংলাদেশ প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে ২৮৫ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে। এ জন্য আগের প্রস্তাব সংশোধন করে নতুন সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২ কোটি ইউরোর সমপরিমাণ অর্থ সংগ্রহ করা হবে। তবে অর্থ পাওয়ার দিনের ইউরোর বিনিময় হার অনুযায়ী টাকার পরিমাণ চূড়ান্ত হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য জানিয়েছে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিটি।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত সভায় প্রেফারেন্স শেয়ার ইস্যুর আগের সুপারিশ সংশোধন করে। নতুন প্রস্তাবে ১০ টাকা অভিহিত মূল্যের ২৮ কোটি ৫০ লাখ প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানিটি জানিয়েছে, পর্যাপ্ত ইকুইটি সক্ষমতা বিবেচনায় নিয়ে আগের প্রস্তাব পরিবর্তন করা হয়েছে।

এর আগে গত ২৬ অক্টোবর প্রেফারেন্স শেয়ার ইস্যু এবং শেয়ার মূলধন বৃদ্ধি নিয়ে মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করেছিল কোম্পানিটি। পরে নতুন সিদ্ধান্তের আলোকে আগের মূল্য সংবেদনশীল তথ্যও সংশোধন করা হয়েছে। তবে আগের ঘোষণার অন্যান্য সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে।

এদিকে নতুন প্রস্তাব শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৫ ডিসেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। ওই দিন দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনের সিঙ্গার হোম অ্যাপ্লায়েন্সেস কারখানায় সরাসরি ও অনলাইন—উভয় মাধ্যমে সভা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
advertisement

Posted ২:৪৫ পিএম | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd