শিরোনাম >>
শিরোনাম >>

চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট

চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড
image_pdfimage_print

চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি রোগীদের প্রয়োজন অনুযায়ী একাধিকবার প্রবেশের (মাল্টিপল অ্যান্ট্রি) ভিসা দেওয়ার আশ্বাস দিয়েছে থাইল্যান্ড।

এছাড়া ২০২৭ সালে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় পর্যায়ে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সাক্ষাতে বাংলাদেশ ও থাইল্যান্ডের বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে ২০২৭ সালে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে থাই রাষ্ট্রদূত বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ এবং দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশি নাগরিকদের প্রতি বিশেষ করে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে ইচ্ছুক রোগীদের ভিসা দেওয়ার ক্ষেত্রে দেশটির সহযোগিতার প্রশংসা করেন হুমায়ুন কবির। একই সঙ্গে যেসব রোগীকে বারবার চিকিৎসার প্রয়োজনে থাইল্যান্ডে যেতে হয়‌ তাদের জন্য মাল্টিপল অ্যান্ট্রি ভিসা সহজ করার অনুরোধ জানান তিনি। জবাবে প্রয়োজন রয়েছে এমন চিকিৎসাপ্রত্যাশীদের একাধিকবার প্রবেশের ভিসা দেওয়ার আশ্বাস দেন থাই রাষ্ট্রদূত।

আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপের মর্যাদা পেতে বাংলাদেশের আবেদনের প্রতি এবং রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তির আকাঙ্ক্ষার প্রতি থাইল্যান্ডের অব্যাহত সমর্থনের জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এছাড়া গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় দেওয়া রায়ের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে থাইল্যান্ডের অব্যাহত সহযোগিতা ও সমর্থন কামনা করেন হুমায়ুন কবির।

জবাবে এসব বিষয়ে বাংলাদেশের পাশে থাকা এবং সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন থাই রাষ্ট্রদূত।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এসব তথ্য জানান।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১৮ পিএম | রবিবার, ২২ নভেম্বর ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd