শিরোনাম >>
শিরোনাম >>

১০ মাসে সীমান্তে ২২১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ৬১৫

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট

১০ মাসে সীমান্তে ২২১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ৬১৫
image_pdfimage_print

পঞ্চগড়ে বিজিবির রংপুর রিজিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গত ১০ মাসে ২২১ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশের সীমান্ত সুরক্ষায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, আগ্নেয়াস্ত্র, স্বর্ণ, মাদক, অস্ত্র ও অন্যান্য পণ্যের চোরাচালান রোধসহ অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি প্রচেষ্টার ফল।

বিজিবি সূত্র জানায়, বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের অধীনস্থ চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত সুরক্ষায় যেকোন সময়ের চেয়ে বেশ তৎপর। চলতি বছরের ১০ মাসে (জানুয়ারি থেকে অক্টোবর ২০২৬) সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২২১ কোটি ৪৫ লক্ষ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এসময়ে মাদকসহ অন্যান্য চোরাচালানের সঙ্গে জড়িত ৬১৫ জনকে আটক করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে ১ দশমিক ৬৫৩ কেজি স্বর্ণ, ১৪টি আগ্নেয়াস্ত্র ও ৪১ রাউন্ড গুলি উল্লেখযোগ্য।

এছাড়া রয়েছে ১১ হাজার ৯১২ বোতল বিদেশি মদ, ৩ হাজার ২৯১ দশমিক ৭৯০ লিটার দেশি মদ, ৩ দশমিক ৯৬৬ কেজি হেরোইন, এক হাজার এক কেজি ৯২ গ্রাম গাঁজা, ৫৪ হাজার ২২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ হাজার ৪১৬ বোতল ফেনসিডিল, ৩ হাজার ৫০৬ পিস ফেয়ারডিল, ২ কেজি ২৯০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ২ লাখ ৩৮ হাজার ৮০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ লাখ ৪৬ হাজার ৩০২ পিস মদ তৈরির ট্যাবলেট, ১ লাখ ২৩ হাজার ৮৫৩ বোতল নেশা জাতীয় সিরাপ, ২৩ হাজার ৪১০ পিস নেশা জাতীয় ইনজেকশন এবং ২ লাখ ১৫ হাজার ৩১৬ পিস ভারতীয় বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের দায়িত্বপূর্ণ সীমান্তের দৈর্ঘ্য এক হাজার ৬৬৮ দশমিক ৮৫৪ কিলোমিটার। বিস্তীর্ণ এই সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে রিজিয়নের আওতাধীন ইউনিটসমূহ সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

এছাড়া পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ পুশ-ইন প্রতিরোধে সীমান্ত নজরদারি ও টহল জোরদার, ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ সতর্কতা এবং স্থানীয় জনগণের সঙ্গে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানায় বিজিবি।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, ‘সীমান্ত সুরক্ষিত থাকলে দেশ সুরক্ষিত থাকবে। অপরাধমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল সীমান্ত গড়ে তুলতে বিজিবি রংপুর রিজিয়নের প্রতিটি সদস্য অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করছেন। এর ফলেই গত ১০ মাসে বিভিন্ন সীমান্ত এলাকায় আগ্নেয়াস্ত্র, স্বর্ণ, মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ৬:২৭ পিএম | শনিবার, ২১ নভেম্বর ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd