শনিবার ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ডিএসইর সাবেক পরিচালক খাজা গোলাম রসুল এর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১২ মার্চ ২০২৩ | প্রিন্ট

ডিএসইর সাবেক পরিচালক খাজা গোলাম রসুল এর ইন্তেকাল
image_pdfimage_print

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক পরিচালক খাজা গোলাম রসুল আর নেই। তিনি কয়েক বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন।

শনিবার (১২ মার্চ) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুর সময় তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সৎ, সাহসী ও স্পষ্টভাসী এই মানুষটি কাউকে পরোয়া করতেন না। ডিএসইর ২২৮টি সদস্য পদের মধ্যে একসময় ৩২টিই ছিল তাদের পরিবারের। তিনি ছিলেন সাংবাদিকদের অকৃত্রিম বন্ধু। তার মৃত্যুতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) ও ডিএসই শোক প্রকাশ করেছে।

সিএমজেএফের সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএমজেএফের অকৃত্রিম বন্ধু ডিএসইর সাবেক পরিচালক খাজা গোলাম রসুল মৃত্যুতে আমরা শোকাহত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিএমজেএফ পরিবারের পক্ষ থেকে আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন পরিবারকে শোক সইবার শক্তি দেন। মৃতের পরিবারের প্রতি একই সমবেদনা জানায় ডিএসই।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২২ পূর্বাহ্ণ | রবিবার, ১২ মার্চ ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd