শিরোনাম >>
শিরোনাম >>

ক্ষুদ্র জাতিসত্তার ভাষা রক্ষার আকুতি জয়ার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

ক্ষুদ্র জাতিসত্তার ভাষা রক্ষার আকুতি জয়ার
image_pdfimage_print

ক্ষুদ্র জাতিসত্তার ভাষাগুলো রক্ষার আকুতি জানালেন অভিনেত্রী জয়া আহসান।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিজের ফেসবুকে এক পোস্টে জয়া লিখেছেন, ‘পাহাড়ে আমাদের ক্ষুদ্র জাতিসত্তাদের ভাষাগুলো ভালো নেই। পত্রিকায় পড়েছি, রেংমিটচ্য নামে একটি ভাষার মানুষ নাকি বেঁচে আছে মাত্র পাঁচ-ছয়জন। তাদের পর পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাবে একটি ভাষা। একটি ভাষা হারিয়ে যাওয়া মানে অনন্য একটি ফুলের বাগান উজাড় হয়ে যাওয়া, যা আর কখনোই ফিরে আসবে না। আমরা কি কোনোভাবেই একে টিকিয়ে রাখতে পারি না?’

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে জয়া বলেন, ‘যে ভাষায় আমরা প্রতি মুহূর্তে বাঁচি, সেই বাংলা ভাষার দাবিকে রক্ত দিয়ে প্রতিষ্ঠা করার এ দিনটিকে শ্রদ্ধা জানাই। এদিন কঠোর সংকল্পে নিজেকে জাগিয়ে তোলার দিন। ’

‘বাংলা আমাদের ভাষা। আর এ ভাষার নামেই তো আমাদের স্বাধীন দেশ, বাংলাদেশ। তবু এ ভাষাকে নিয়ে কত কিছু এখনও আমাদের করার বাকি রয়ে গেল। রাষ্ট্রে, সমাজে, শিক্ষায়। বাংলাকে নিয়ে আমাদের বহু পথ চলা এখনো বাকি। সে পথ আমরা সবাই মিলে নিশ্চয়ই পাড়ি দেব। ’

তিনি লেখেন, ‘একুশে এখন সারা পৃথিবীর নিপীড়িত, পর্যুদস্ত, মুমুর্ষু ভাষার অনুপ্রেরণাও। সেই অনুপ্রেরণা সৃষ্টি করার মতো ঘটনা ঘটিয়েছে বাংলাদেশের তরুণেরা, আজ থেকে একাত্তর বছর আগে। ভাবা যায়!’

জয়া বলেন, ‘নানা ভাষা পৃথিবীকে যে বিচিত্র রঙে রাঙিয়ে তুলেছে, সেটা পৃথিবীজোড়া মানুষের বৈচিত্র্যেরই রং। একুশেতে মানুষের এ রঙিন পৃথিবীকে সালাম জানাই। ’

Facebook Comments Box
advertisement

Posted ২:১১ পিএম | বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd