বৃহস্পতিবার ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অস্ত্রোপচার হয়েছে তাসনিয়া ফারিণের

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৫ মার্চ ২০২৩ | প্রিন্ট

অস্ত্রোপচার হয়েছে তাসনিয়া ফারিণের
image_pdfimage_print

অস্ত্রোপচার করা হয়েছে বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের। ব্যাংককের একটি হাসপাতালে তার এ অস্ত্রোপচার হয়।

মঙ্গলবার সামাজিক মাধ্যমে নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে কিছু তথ্য জানান তাসনিয়া। ইনস্টাগ্রামের স্টোরিতে তার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে তিনি হাসপাতালে রয়েছেন। কপালে ব্যান্ডেজ। মুখে মাস্ক। সঙ্গে তাসনিয়া লিখেছেন, ‌জীবনের প্রথম অপারেশন হলো। সেটাও আবার এক অপরিচিত দেশে। সঙ্গে আমার অভিভাবকরা নেই। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, সঙ্গে আমার ছোট ভাই ছিল।’

অভিনেত্রীর শারীরিক অবস্থার সম্পর্কে গণমাধ্যমকে জানান, খুবই ছোট একটা অপারেশন হয়েছে। আমার নাকের মাঝে একটা সিস্ট হয়েছিল। সেটা অপারেশনে বাদ দেওয়া হয়েছে। এখন অনেকটাই ভালো আছি।

গত ২ ডিসেম্বর রাতে রাজধানীর কুড়িল এলাকার একটি বিপণিবিতানের চলন্ত সিঁড়িতে আহত হয়েছেন এ প্রজন্মের আলোচিত অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এ সময় অভিনেত্রীর সঙ্গে তার বাবাও ছিলেন।

সম্প্রতি পরিচালক অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’ ছবিতে দর্শক তাসনিয়াকে দেখেছেন। ছবির প্রচারে কলকাতাতেও এসেছিলেন অভিনেত্রী। তা হলে তাসনিয়া দেশে ফিরবেন কবে? অভিনেত্রী বললেন, আগামী ১৮ তারিখে আমার সেলাই কাটা হবে। আশা করছি তার পরের দিন ঢাকায় ফিরতে পারব। তাসনিয়ার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীরা সামাজিক মাধ্যমে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩৩ অপরাহ্ণ | বুধবার, ১৫ মার্চ ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd