বৃহস্পতিবার ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শাকিব খানের ‘মায়া’ থেকে ‘অব্যাহতি’ নিলেন পূজা!

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

শাকিব খানের ‘মায়া’ থেকে ‘অব্যাহতি’ নিলেন পূজা!
image_pdfimage_print

খবরটি ‘গলুই’ পরবর্তী সময়ের। যখন বাতাসে বইছিল শাকিব-পূজাকে নিয়ে প্রেমের গুঞ্জন। সেই আবছা গুঞ্জনটিকে আলোতে নিয়ে এলেন শাকিব খান নিজেই।

তার আবেদনে ৬৫ লাখ টাকা অনুদান পায় ‘মায়া’ ছবিটি। গত বছর অক্টোবরের খবর, ছবিটি নির্মাণ করবেন হিমেল আশরাফ। আর তাতে শাকিব খানের নায়িকা হবেন পূজা চেরী। তখনই বলেছিলেন পরিচালক, এ দুজনকে নিয়ে মাঠে নামবেন চলতি বছরের মার্চে।

সেই মার্চে পৌঁছানোর দুদিন আগেই ছবিটি থেকে নিজেকে সরিয়ে নিলেন পূজা! তারও আগে গত সপ্তাহে আভাস দিলেন প্রযোজক আবদুল আজিজের ঘরে ফিরে। তখনই সবাই বলছিলেন, শাকিব খানের ‘মায়া’ হারাচ্ছেন পূজা।

তবে তেমন ঘোষণা নায়ক-প্রযোজক শাকিব খান দেওয়ার সুযোগ পেলেন না। তার আগেই রবিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পূজা চেরী বেশ স্পষ্ট। বললেন, ‘‘আমি ‘মায়া’ সিনেমাটি করছি না।’’

এটুকুতেই থামেননি সম্প্রতি প্রযোজক আবদুল আজিজের কবিতার বই কেনার জন্য বইমেলায় ছুটে যাওয়া এই নায়িকা। বললেন, ‘‘বেশ কিছু অনলাইনে দেখছি ‘মায়া’ সিনেমাতে আমার নাম। সবাইকে জানাচ্ছি, এই সিনেমা নিয়ে আমার সাথে কোনও প্রকার চুক্তি হয়নি। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রাথমিকভাবে আমার সাথে কথা বলেছিল। কিন্তু, আমি সিনেমাটি করছি না।’’

এটাও জানালেন, তার কাছে নায়ক বা সহশিল্পী গুরুত্বপূর্ণ নন। গল্পটাই নাকি আসল! ‘যদি গল্প পছন্দ হয় তবে আমি অবশ্যই অভিনয় করবো, আমার কাছে সহশিল্পীর চেয়ে গল্প বেশি গুরুত্বপূর্ণ। আশা করি বিষয়টি এখানেই শেষ হবে।’

সেটা না-ও হতে পারে। কারণ, গল্প পছন্দ-অপছন্দের একটি ফাঁক তো রয়েই গেলো।

বলা দরকার, আবদুল আজিজের জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে নায়িকা হিসেবে পূজার অভিষেক। মাঝে শাকিব খানের ‘গলুই’ ছবির সূত্র ধরে জাজ থেকে পূজার বিচ্ছেদ ঘটে। সম্প্রতি প্রকাশ্যে ক্ষমা চেয়ে পূজা ফিরে যান পুরোনো ঘরে।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩৮ অপরাহ্ণ | রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd