শনিবার ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মাঝরাতে থানায় গেলেন শ্রাবন্তী

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

মাঝরাতে থানায় গেলেন শ্রাবন্তী
image_pdfimage_print

শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ছেলে অভিমন্যু। মায়ের পাশাপাশি ছেলেও কম আলোচনায় থাকেন না। ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়ের কারণে মাঝরাতে থানায় যেতে হলো শ্রাবন্তীকে। যদিও এর আগেও শ্রাবন্তী-পুত্রের নামে নানা খবর কানে এসেছে। তবে এবার জল গড়াল একেবারে থানা পর্যন্ত।

গত সোমবার রাতে মা-ছেলে দুজনেই পৌঁছেছিলেন কলকাতার আনন্দপুর থানায়। বর্তমানে কলকাতার বিলাসহুল আবাসন আরবানায় থাকেন শ্রাবন্তী। সোমবার তাঁদের আবাসনের এক বাসিন্দার সঙ্গে ঝামেলায় জড়ান অভিমন্যু। এরপর বাকবিতণ্ডা চলাকালীন ওই ব্যক্তি চড়াও হন নায়িকার ছেলের ওপর।

শ্রাবন্তী বিষয়টি সহজভাবে নেননি। তেড়ে আসেন নায়িকা। তবে একা নয়, সঙ্গে ছিল তাঁর বর্তমান প্রেমিক ফিটনেস ট্রেনার। ছেলের উপর যে ব্যক্তি চড়াও হয়েছেন সেই ব্যক্তির বাড়িতে পৌঁছে যান তাঁরা। আর তারপর কথা কাটাকাটি থেকে হাতাহাতি। গন্ডগোল এতটি জটিল আকার নেয় যে, সকলকে নিয়ে নিয়ে যাওয়া হয় আনন্দপুর থানায়। যদিও এখন পর্যন্ত কোনও এফআইআর দায়ের হয়নি। থানায় পুলিশের সামনে উভয়পক্ষ আলোচনার মাধ্যমেই মিমাংসা হয়েছে।

শ্রাবন্তীকে নিয়ে গুঞ্জন চলছে সোশ্যাল মিডিয়ায়। শ্রাবন্তীর বিলাসহুল আবাসনেরই বাসিন্দা ছিলেন শ্রাবন্তীর প্রাক্তন অভিরূপ নাগ চৌধুরী। এই সম্পর্ককে স্বীকার করেননি অভিনেত্রী। এখন শ্রাবন্তীর সঙ্গে প্রেম চলছে তাঁর জিম ট্রেনারের।

২০১৬ সালে প্রথম স্বামী রাজীব বিশ্বাসের সঙ্গে সম্পর্কের ইতি টানেন শ্রাবন্তী, তাঁদেরই ছেলে অভিমন্যু। অন্যদিকে শ্রাবন্তীর নামে মাসকয়েক আগে আইপিসি ৩৪০ ধারায় শ্রাবন্তীর বিরুদ্ধে ফের মামলা করেন রোশন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd