বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঢাকায় আসছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্তিনেজ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২১ মে ২০২৩ | প্রিন্ট

ঢাকায় আসছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্তিনেজ
image_pdfimage_print

কলকাতায় আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি তিনি মোহনবাগান ক্লাবেও যাবেন। তবে তার আগে তিনি ঢাকা সফর করবেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত কলকাতায় আনার জন্য যোগাযোগ করেছিলেন মার্তিনেজের সঙ্গে। তবে মার্তিনেজ শুধু কলকাতা নয়; বাংলাদেশেও আসার আগ্রহ ব্যক্ত করেছেন। এর আগে এই শতদ্রু দত্তর উদ্যোগেই কলকাতা ঘুরে গেছেন ফুটবলের দুই অমর চরিত্র পেলে ও ম্যারাডোনা। ঘুরে গেছেন গত নভেম্বরে বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান অধিনায়ক কাফুও। মার্তিনেজের আসন্ন কলকাতা সফরের সব বন্দোবস্তও তিনিই করছেন।

শতদ্রু ভারতীয় সংবাদমাধ্যম এই সময় ডিজিটালকে জানান, ৩ তারিখ অর্থাৎ ৩ জুলাই মার্তিনেজ একদিনের জন্য ঢাকা সফরে যাবেন। তবে সেখানে গিয়ে তিনি কোনো অনুষ্ঠানে অংশ নেবেন কিনা তা জানা যায়নি। তবে সেটি বাংলাদেশের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশের কোনো ক্লাবে যাবেন কিনা তাও সিদ্ধান্ত হয়নি। তবে সেটি খুব শিগগিরই জানা যাবে।

নিজের ফেসবুক পোস্টে শতদ্রু জানান, বাংলাদেশে আর্জেন্টিনার বিশাল সমর্থক সংখ্যা থাকায় তিনি মার্তিনেজকে সেখানে নেওয়ার পরিকল্পনা করেছেন।

তিনি লেখেন, ‘এমিলিয়ানো মার্তিনেজের মনে বাংলাদেশের জন্য একটা বিশেষ জায়গা রয়েছে। কারণ বাংলাদেশের সমর্থন অনেক বেশি।’

কাতার বিশ্বকাপে সমর্থনের দিক থেকে তাক লাগিয়েছে বাংলাদেশ। দেশের বিভিন্ন প্রান্তে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে বাংলাদেশিরা খেলা দেখেছেন। প্রায় প্রতিটা দলের ম্যাচ কেন্দ্র করেই সমর্থকদের ভিড় দেখা গেছে। ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগালের মতো বড় দলের ম্যাচ নিয়ে আগ্রহ তুঙ্গে ছিল। ফিফার পক্ষ থেকে বাংলাদেশের সমর্থকদের ছবি শেয়ার করে তাদের ধন্যবাদ জানানো হয়েছে। তেমনই ব্রাজিল, আর্জেন্টিনার মতো দলের পক্ষ থেকেও বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানানো হয়।

জানা গেছে, মার্তিনেজ ৩ জুলাই ঢাকায় নামবেন। এর পর ঢাকা থেকে মার্তিনেজ আসবেন কলকাতায়। ৪ তারিখ যাবেন মোহনবাগান ক্লাবে। সেদিন সন্ধ্যায় তিনি সবুজ মেরুণ ক্লাবে যাবেন। এ ছাড়া একাধিক অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে তার।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৩৩ অপরাহ্ণ | রবিবার, ২১ মে ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd