বুধবার ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আর্জেন্টিনায় যেতে জামালের দৌঁড়ঝাপ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩ | প্রিন্ট

আর্জেন্টিনায় যেতে জামালের দৌঁড়ঝাপ
image_pdfimage_print

জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া আর্জেন্টিনার তৃতীয় বিভাগের লিগে খেলতে মরিয়া। ইতোমধ্যে তার সঙ্গে সল দা মায়ো ক্লাবের সঙ্গে চুক্তি হয়েছে বলে দেশটির গণমাধ্যমে জানিয়েছে। জাতীয় দলের অধিনায়ক বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে চুক্তিবদ্ধ। তাই এই ডিফেন্সিভ মিডফিল্ডার শেখ রাসেলের কাছ থেকে ছাড়পত্র নেওয়ার সর্বাত্মক চেষ্টা করছেন।

এর আগে ২৭ ফেব্রুয়ারি জামাল ভূঁইয়া আর্জেন্টিনার ক্লাবে যোগ দিতে পারেন বলে প্রতিবেদন করে টিওয়াইসি স্পোর্টস। কিন্তু সে সময় খবরটিকে জামাল উড়ো খবর বলে উড়িয়ে দিয়েছিলেন। অথচ খবরটি প্রকাশের ২৪ ঘন্টা পেরোনোর আগেই দৌঁড়ঝাপ শুরু করেছেন জাতীয় দলের অধিনায়ক।

শেখ রাসেল ও ঢাকা আবাহনীর মধ্যকার ফেডারেশন কাপের খেলা শেষেই তিনি আর্জেন্টিনার ক্লাবে যোগ দেওয়ার প্রক্রিয়ায় নামেন।

শেখ রাসেল ক্রীড়া চক্রের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বসুন্ধরা গ্রুপেরও কর্মকর্তা। শেখ রাসেল ক্লাব যেন ছাড়পত্র দেয় সেজন্য জামাল ইমরুল হাসানের কাছে অনুরোধ করেছেন। আজ কথা বলেছেন শেখ রাসেলের কর্মকর্তাদের সঙ্গেও।

এই বিষয়ে জামাল বলেন, ‘আমি তাদের বলেছি, আর্জেন্টিনায় খেলতে চাই। আপনারা আমাকে সুযোগ দিন। আমাকে তাদের দলে প্রয়োজন এবং সেখানকার বিষয়েও আলাপ করেছি’।

এদিকে, জামাল ভূঁইয়াকে প্রায় কোটি টাকা পারিশ্রমিক দিয়ে শেখ রাসেল দলে ভিড়িয়েছিল। প্রথম লেগ শেষে জামালের কাছ থেকে কাঙ্ক্ষিত পারফরম্যান্স পায়নি বলে ক্লাবের অনেক কর্তাই অসন্তুষ্ট। তার ওপর আর্জেন্টিনার ক্লাবে খেলতে মরিয়া হয়ে ওঠায় তাদের অনেকের মধ্যে বিরক্তিও তৈরি হয়েছে।

জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা জামালের বিষয়ে বলছেন, ‘জামালের আর্জেন্টিনায় যাওয়ার বিষয়ে আমি কিছু জানি না। তাকে লিগে পারফরম্যান্সের জন্য দলে ডাকা হয়েছে। অন্য সবার মতো সেও ক্যাম্পে আসবে ও অনুশীলন করবে’।

শেষ পর্যন্ত আর্জেন্টিনায় খেলার অনুমতি পেলেও মার্চ উইন্ডোতে বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছে রয়েছে বলে জানান জামাল,‘ক্লাব যদি আমাকে রিলিজ দেয় আমি মার্চে জাতীয় দলে খেলব। ফিফার নিয়ম অনুযায়ী উইন্ডোর সময় ছাড়তেই হবে’।

তবে জামাল ভূঁইয়া আজ ক্লাব কর্মকর্তার সঙ্গে আলোচনা করে খুব বেশি আশাবাদী হতে পারেননি। তাই বিভিন্ন মাধ্যমে রিলিজ পাওয়ার চেষ্টা করছেন তিনি। এ নিয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গেও কথা হয়েছে জামালের, ‘সভাপতির সঙ্গে আমার আর্জেন্টিনায় খেলার ব্যাপারে আলাপ করেছি। তিনি দেখবেন বলে জানিয়েছেন’।

আর্জেন্টিনায় জামালের পাওয়া প্রস্তাব নিয়ে ফুটবলাঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকে দেশের ফুটবলের বৃহত্তর স্বার্থ বিবেচনায় তাকে ছাড়পত্র দেয়ার মত দিয়েছেন আবার অনেকে সমালোচনার সুরে বলছেন, ‘আর্জেন্টিনা,ব্রাজিলের শীর্ষ লিগের খেলোয়াড়রা বাংলাদেশে এসে খেলছে, বাংলাদেশ দলের অধিনায়ক আর্জেন্টিনায় যাবে তৃতীয় বিভাগ খেলতে স্রেফ টাকার জন্য’!

Facebook Comments Box
advertisement

Posted ২:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd