রবিবার ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঢাকায় পৌঁছেছেন সৌরভ গাঙ্গুলী

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

ঢাকায় পৌঁছেছেন সৌরভ গাঙ্গুলী
image_pdfimage_print

ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক ও বিদায়ী বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলী বাংলাদেশে এসে পৌঁছেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। যদিও নির্ধারিত সূচি অনুযায়ী সকালেই ঢাকায় নামার কথা ছিল। তবে ফ্লাইট জটিলতায় অনেকটা দেরিতেই এসে পৌঁছালেন।

জানা গেছে, রাজধানীর একটি হোটেলে ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র কাপের উদ্বোধন করবেন ‘প্রিন্স অব কলকাতা’। আগামী মার্চে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের খেলোয়াড়রা অংশ নেবেন ক্রিকেট, ফুটবল ও ভলিবলে।

এরপর সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে আইসিআইসিআই ব্যাংকের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে সৌরভের।

সৌরভকে দিয়ে মেয়র কাপের উদ্বোধন করানোকে বড় চমক বলছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সম্প্রতি গুলশানে তার সিটি করপোরেশন ভবনে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আতিক জানিয়েছেন, ‘আমি সৌরভ গাঙ্গুলীকে ধন্যবাদ জানাতে চাই কারণ উনি মেয়র কাপের উদ্বোধনী অনুষ্ঠানে আসার জন্য কোনো টাকা নেননি। আমি উনাকে বলেছি, এই মেয়র কাপ মাদকের বিরুদ্ধে, ভবিষ্যৎ প্রজন্মকে বার্তা দেওয়ার জন্য আয়োজন করছি। মাদকমুক্ত দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই। আমাদের বাচ্চাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য, মাদককে না বলার জন্য এই প্রতিযোগিতা। উনি বিষয়টি খুব পছন্দ করেছেন।’

Facebook Comments Box
advertisement

Posted ১১:০৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd