মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এক ম্যাচ খেলেই পিএসএল ছাড়লেন সাকিব

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

এক ম্যাচ খেলেই পিএসএল ছাড়লেন সাকিব
image_pdfimage_print

বিপিএল শেষেই পিএসএল খেলতে পাকিস্তানে গিয়েছিলেন টাইগার অলর‌াউন্ডার সাকিব আল হাসান। কিন্তু এক ম্যাচ খেলার পরই পারিবারিক সমস্যার কারণে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন সাকিব। তার পরিবর্তে আফগান তারকা আজমতউল্লাহ ওমরজাইকে নিয়েছে পেশোয়ার জালমি।

পিএসএলের প্লে-অফে পেশোয়ার খেলার সুযোগ পেলে আবারও দলের সাথে যোগ দিবেন সাকিব। পেশোয়ার ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। পেশোয়ারের বিবৃতি শেয়ার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), ‘যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ পারিবারিক কাজে যোগ দিতে পেশোয়ার জালমির স্কোয়াড ছেড়েছেন সাকিব আল হাসান এবং তার স্থলাভিষিক্ত হয়েছেন আজমতউল্লাহ ওমারজাই। পেশোয়ার প্লে অফে উঠলে পিএসএলে ফিরবেন বাংলাদেশী অলরাউন্ডার।’

হুট করেই পিএসএল ছাড়ার পর সাকিব বলেন, ‘ব্যক্তিগত কারণে সাময়িকভাবে পিএসএল ছাড়তে হলো। আমি জানি এখানে আমার অনেক ভক্ত-সমর্থক আছে এবং তাদের সামনে আমি সবগুলো ম্যাচ খেলতে উন্মুখ ছিলাম। কিন্তু হতাশ হওয়ার কারণ নেই, টুর্নামেন্টের শেষ পর্বে পেশোয়ারের শিরোপা পুনরুদ্ধারের মিশনে ভূমিকা রাখতে আমি আবার ফিরে আসবো।’

Facebook Comments Box
advertisement

Posted ১:৫৩ অপরাহ্ণ | বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd