সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সাকিবের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় পাঠান

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

সাকিবের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় পাঠান
image_pdfimage_print

এশিয়া কাপের বাংলাদেশের ব্যর্থতার ক্ষতে প্রলেপ দিয়েছে ভারতের বিপক্ষে ৬ রানের জয়। শেষ ম্যাচের ওই জয় বাংলাদেশকে নিয়ে গিয়েছে টুর্নামেন্টের ৩য় স্থানে। সেইসঙ্গে ক্রিকেটারদের মাঝেও যুক্ত হয়েছে বাড়তি আত্মবিশ্বাস। লোয়ার অর্ডারে রান আসা, পেসারদের নিয়ন্ত্রিত বোলিং সবমিলিয়ে ক্রিকেটে তাক লাগানো ফলাফল উপহার দিয়েছে বাংলাদেশ।

ফাইনাল শেষে বাংলাদেশের প্রশংসা ঝরলো ভারতীয় সাবেক পেসার ইরফান পাঠানের কণ্ঠেও। বাংলাদেশি গণমাধ্যমকে সাবেক এই পেসার বলেন, ‘বাংলাদেশ ম্যাচ জিতে দেখিয়েছে তারা কী করতে পারে। সাকিব, অন্য স্পিনার এবং পেসাররা ভালো করেছে। ভারত মূল একাদশ নিয়ে খেললে আমি মনে করি তাদের বিপক্ষে কেউই জিততে পারত না।’

 

ব্যাটে বলে বাংলাদেশের জয়ে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব। অধিনায়কত্বেও দেখা গিয়েছিল আত্মবিশ্বাসের ছাপ। সাকিবকে নিয়েও তাই প্রশংসাই করলেন ইরফান, ‘সাকিবকে খেলতে দেখে অনেক ভালো লাগে। সে কোয়ালিটি প্লেয়ার। সে বাংলাদেশের লিডার। তবে আমি বাংলাদেশের কাছ থেকে সামনে আরো ভালো পারফরম্যান্স আশা করি।’

বাংলাদেশের ব্যাপারেও ইরফানের মুখে শোনা গেল আত্মবিশ্বাসের সুর, ‘সাকিব অধিনায়ক হিসেবে ভালো করছে। ভারতের বিপক্ষে জয় তাদেরকে অনেক আত্মবিশ্বাস এনে দেবে। বাংলাদেশ কিন্তু অনেক বছর ধরেই ভালো খেলছে। এখন তাদের ফাস্ট বোলিং ইউনিট অনেক ভালো। কম্বিনেশন ভালো থাকলে সামনে তারা আরো ভালো করতে পারবে।’

Facebook Comments Box
advertisement

Posted ২:১৫ অপরাহ্ণ | সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd