নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | প্রিন্ট
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত বিনামূল্যে শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ।
অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারগুলোর মধ্যে বিনামূল্যে শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়। এ সময় আয়োজকরা জানান, দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে সংশ্লিষ্টরা জানান।
স্থান: উপজেলা পরিষদ চত্বর, সিরাজদিখান, মুন্সীগঞ্জ
আয়োজনে: উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, সিরাজদিখান, মুন্সীগঞ্জ।
Posted ৯:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Desh Arthonity | Touch Tuhin
Lk Cyber It Bd