নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | প্রিন্ট
জেলা তথ্য অফিস, টাঙ্গাইল-এর ব্যবস্থাপনায় ঘাটাইল উপজেলায় “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের ২০২৬-২০২৭ অর্থবছরের ১ম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) সময়কালের জিওবি খাতের আওতায় একটি কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিশু, কিশোর-কিশোরী ও নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা শিশু, কিশোর-কিশোরী ও নারীর সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাল্যবিবাহ, মাদক, যৌতুক, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, নারী প্রতিনিধি, কিশোর-কিশোরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় শিশু, কিশোর-কিশোরী ও নারীর অধিকার ও উন্নয়ন নিশ্চিতকরণে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিকভাবে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
Posted ৮:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Desh Arthonity | Touch Tuhin
Lk Cyber It Bd