নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: সহকারী কমিশনার (ভূমি)দের জন্য আয়োজিত পাঁচ সপ্তাহব্যাপী ‘৪৮তম ও ৪৯তম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্স’ শুরু হয়েছে।
রোববার (১৬ আগস্ট ২০২৬) ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ কোর্স দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব এ এস এম সালেহ আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক (যুগ্মসচিব) জনাব মোহাম্মদ আবুল খায়ের।
পাঁচ সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে সহকারী কমিশনার (ভূমি)দের ভূমি ব্যবস্থাপনা, ভূমি প্রশাসন ও সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হবে।
প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ে ভূমি প্রশাসনের কার্যক্রম আরও দক্ষ, সুশৃঙ্খল ও জনবান্ধব করার পাশাপাশি নাগরিকদের ভূমিসেবা প্রদানের মানোন্নয়নে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
Posted ১:০৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Desh Arthonity | Touch Tuhin
Lk Cyber It Bd