বৃহস্পতিবার ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অবৈধ টায়ার পাইরোলাইসিস কারখানায় পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালনা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | প্রিন্ট

অবৈধ টায়ার পাইরোলাইসিস কারখানায় পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালনা
image_pdfimage_print

অদ্য ১৯/০৮/২০২৬ খ্রি. তারিখে পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরস্থ মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে ঢাকা জেলার ধামরাই উপজেলার রোয়াইল এলাকায় অবস্থিত “হযরত শাহ্ আলী ট্রায়ার রিট্রেডিং” নামক অবৈধ টায়ার পাইরোলাইসিস কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কিশোর কুমার দাস রুদ্র-এর নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্টে অবৈধ টায়ার পাইরোলাইসিস কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানের সময় এক্সকাভেটর দিয়ে কারখানার স্থাপনা ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একইসঙ্গে কারখানা কর্তৃপক্ষকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ হাবিবুর রহমান

এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ পুলিশের একটি দল ও র‌্যাব-৪-এর সদস্যরা উপস্থিত থেকে প্রয়োজনীয় আইনগত সহযোগিতা প্রদান করেন। এছাড়া পল্লী বিদ্যুৎ সমিতির দক্ষ কর্মীরাও অভিযানে উপস্থিত ছিলেন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর বায়ুদূষণ ও পরিবেশের জন্য ক্ষতিকর অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd