নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | প্রিন্ট
মেহেরপুর, ১৯ আগস্ট ২০২৬: পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও ইটভাটায় পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে মেহেরপুরের গাংনী উপজেলার ইটভাটা মালিকদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) পরিবেশ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইটভাটা পরিচালনা ও পরিবেশ সুরক্ষায় সরকারের নির্দেশনাসমূহ তুলে ধরেন পরিবেশ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক।
সভায় প্রচলিত ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ব্রিকস উৎপাদনে উদ্যোগী হওয়ার জন্য ইটভাটা মালিকদের প্রতি আহ্বান জানানো হয়। পরিবেশ দূষণ কমাতে আধুনিক ও পরিবেশসম্মত নির্মাণসামগ্রীর ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা।
এ সময় অনুমোদনহীন ও অবৈধ ইটভাটা পরিচালনা না করার জন্য মালিকদের সতর্ক করা হয়। একই সঙ্গে অবৈধ ইটভাটাগুলো স্থায়ীভাবে বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে তাদের অবহিত করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মেহেরপুর জেলা কার্যালয় নিয়মিতভাবে বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় ও সচেতনতামূলক সভা আয়োজন করে আসছে। পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করা হয়।
Posted ৮:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Desh Arthonity | Touch Tuhin
Lk Cyber It Bd