নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | প্রিন্ট
ঢাকা, ১৯ আগস্ট ২০২৬: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ একনেকের অন্যান্য সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রস্তাব নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। পরে একনেকে মোট ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ছয়টি নতুন এবং চারটি সংশোধিত প্রকল্প রয়েছে।
সভায় অনুমোদনের জন্য মোট ১১টি প্রকল্প উপস্থাপন করা হলেও বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য দুটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার কেনার প্রকল্পটি অনুমোদন না দিয়ে আরও যাচাই-বাছাইয়ের নির্দেশনা দেওয়া হয়।
Posted ৭:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Desh Arthonity | Touch Tuhin
Lk Cyber It Bd