শুক্রবার ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | প্রিন্ট

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্ত
image_pdfimage_print

নারায়ণগঞ্জ, ১৬ আগস্ট ২০২৬: “রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ মৎস্য খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচির অংশ হিসেবে মৎস্য খাতের গুরুত্ব, উৎপাদন বৃদ্ধি ও টেকসই ব্যবস্থাপনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পরে মৎস্য সম্পদের উন্নয়ন, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।May be an image of dais and text that says "জুলালি মংলো অনির্তার মেন সবায় আাঙে বাংলাদেশ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ আলোচনা সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্ুধান অতিথি: জনाব মোঃ রায়হথান কবির co= বালুলাদব গ্ুণযাদক, নারাজনগজ্জ sIfey: দানঃ জেলা প্রশাথাকর কর সনেন্দেলন কন্ন নেঃ জেলা প্রশা অধিদপ্তর, আরে মণগঞ্জ 100"

আয়োজকরা জানান, দেশের মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পুষ্টি, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতকে আরও কার্যকরভাবে কাজে লাগানোই জাতীয় মৎস্য পক্ষের অন্যতম লক্ষ্য।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd