বৃহস্পতিবার ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ভৈরবে ১,০৩৬ পিস ইয়াবা উদ্ধার, আটক ৩

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | প্রিন্ট

ভৈরবে ১,০৩৬ পিস ইয়াবা উদ্ধার, আটক ৩
image_pdfimage_print

কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী টাস্কফোর্সের পৃথক অভিযানে ১ হাজার ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও মোবাইল কোর্টে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভৈরব থানাধীন পলতাকান্দা-চন্ডিবের এলাকা এবং সৈয়দ নজরুল ইসলাম সেতু এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি), ভৈরব এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভৈরব সার্কেল ও আনসার সদস্যরা অংশ নেন।

আটক ব্যক্তিরা হলেন—ঢাকার উত্তরখান থানার চামুর খান এলাকার মনির হোসেনের স্ত্রী পারভিন আক্তার (৩৪), ভৈরবের চন্ডীপুর দক্ষিণপাড়া এলাকার ফরিদ মিয়ার ছেলে মনির হোসেন (৪০) এবং একই এলাকার খোরশেদ মিয়ার ছেলে মুন্না মিয়া (৩৪)।

অভিযান শেষে এক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ভৈরব থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অপর দুই আসামিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের যথাক্রমে ৬ মাস ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd