সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সাপ্তাহিক দরপতনের শীর্ষে খুলনা প্রিন্টিং

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট

সাপ্তাহিক দরপতনের শীর্ষে খুলনা প্রিন্টিং
image_pdfimage_print

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৪৭টির শেয়ার ও ইউনিট দর পতন হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহের (১৮ ফেব্রুয়ারি-২২ ফেব্রুয়ারি) ব্যবধানে খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দাম কমেছে ২১ দশমিক ৫৮ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিডি মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৭ দশমিক ০২ শতাংশ। আর ১৫ দশমিক ৬৩ শতাংশ শেয়ারপ্রতি দর কমায় দর পতনের তালিকার তৃতীয় স্থানে রয়েছে সাফকো স্পিনিং মিলস লিমিটেড।

দরপতনে শীর্ষ ১০ এর তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনিয়ন ক্যাপিটালের ১৩ দশমিক ৬০ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ১৩ দশমিক ৫৭ শতাংশ, মিথুন নিটিংয়ের ১২ দশমিক ৯০ শতাংশ, বিকন ফার্মার ১২ দশমিক ৮২ শতাংশ, ইন্টার ন্যাশনাল লিজিংয়ের ১২ দশমিক ৩১ শতাংশ, ইয়াকিন পলিমারের ১১ দশমিক ৯৯ শতাংশ এবং সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১১ দশমিক ৭৬ শতাংশ শেয়ারদর কমেছে।

Facebook Comments Box
advertisement

Posted ১:৪৪ অপরাহ্ণ | শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd