শিরোনাম >>
শিরোনাম >>

আজ শেয়ারবাজারে লেনদেন বন্ধ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩ | প্রিন্ট

আজ শেয়ারবাজারে লেনদেন বন্ধ
image_pdfimage_print

আজ বৃহস্পতিবার (৪ মে), বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা। এ উপলক্ষে দেশে সরকারি বেসরকারি সব অফিস-আদালত, ব্যাংক-বীমা ও শেয়ারবাজার বন্ধ থাকবে। তবে হজ ব্যবস্থাপনার সুবিধার্থে এই ছুটির দিন সীমিত লোকবল দিয়ে ব্যাংক খোলা রাখার জন্য আগেই নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আগে জারি করা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, হজ ব্যবস্থাপনার স্বার্থে ৪ মে সরকারি ছুটির দিন নির্ধারিত ব্যাংক সীমিতসংখ্যক লোকবলের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা রাখতে হবে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫৬ পিএম | বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd