নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৫ জুন ২০২৬ | প্রিন্ট
‘কুমকুম ভাগ্য’ ও ‘ওয়াগলে কি দুনিয়া’খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালে মারা গেছেন। সোমবার ভারতের মুম্বাইয়ের নালাসোপাড়া নিজ বাসভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার বয়স হয়েছিল মাত্র ২২ বছর। প্রাথমিকভাবে পুলিশ বলছে, অভিনেত্রী সঞ্চিতা আত্মহত্যা করেছেন।
আচোলে থানার সহকারী পুলিশ পরিদর্শক বিনোদ বাঘ ভারতীয় গণমাধ্যমকে জানান, সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে নিজের শোবার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন সঞ্চিতা। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সঞ্চিতা মৃত ঘোষণা করেন। তবে কী কারণে এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত সম্পন্ন করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়। অভিনেত্রীর বাবা মচ্ছিন্দ্র উগালের অভিযোগের ভিত্তিতে ১৫ জুন ‘অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্ট’ (এডিআর) নথিভুক্ত করেছে পুলিশ।
অল্প সময়েই টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মে নিজের অবস্থান তৈরি করেছিলেন সঞ্চিতা উগালে। ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকে দিয়া ট্যান্ডন চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের নজর কাড়েন। এ ছাড়া ‘ওয়াগলে কি দুনিয়া’তে রুচিতা চরিত্রেও অভিনয় করেছিলেন তিনি।
ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন সঞ্চিতা। ‘ছাবা’ সিনেমায় ভিকি কৌশলের অভিনীত চরিত্রের সঙ্গে যুক্ত তারা রানির কনিষ্ঠ বয়সের ভূমিকায় অভিনয় করেন তিনি।
Posted ৪:৩৩ অপরাহ্ণ | সোমবার, ১৫ জুন ২০২৬
Desh Arthonity | Touch Tuhin
Lk Cyber It Bd