বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

৪ কোম্পানির পর্ষদ সভার তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ | প্রিন্ট

৪ কোম্পানির পর্ষদ সভার তারিখ পরিবর্তন
image_pdfimage_print

পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানির পরিচালনা পর্ষদ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। আলোচ্য সভায় ২০১৩ সালের ৩০ জুন সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। কোম্পানিগুলো হলো- কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড, লুবরেফ বাংলাদেশ লিমিটেড, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও মুন্নু ফেব্রিক্স লিমিটেড।

রোববার (২৯ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কুইন সাউথ টেক্সটাইল: কোম্পানিটির পর্ষদ সভা আগামীকাল ৩০ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানিটি ২৮ অক্টোবর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছিল। আলোচিত সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এই প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

লুব রেফ বাংলাদেশ: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২ নভেম্বর বিকাল ৪টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানিটি আজ ২৯ অক্টোবর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছিল। আলোচিত সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৫ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানিটি ২৮ অক্টোবর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছিল। আলোচিত সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

মুন্নু ফেব্রিক্স: কোম্পানিটির পর্ষদ সভার আগামী ৩০ অক্টোবর বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানিটি ২৯ অক্টোবর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছিল। আলোচিত সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৩ অপরাহ্ণ | রবিবার, ২৯ অক্টোবর ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd