রবিবার ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুদকের তথ্য চুরি করে প্রতারণা, রিমান্ডে ৪

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩ | প্রিন্ট

দুদকের তথ্য চুরি করে প্রতারণা, রিমান্ডে ৪
image_pdfimage_print

দুদকের ওয়েবসাইট থেকে বিভিন্ন ব্যক্তির নামে অভিযোগ গঠন, অভিযোগ হতে অব্যাহতি, দায় মুক্তি সংক্রান্ত তথ্য চুরি করে কিছু কনস্ট্রাকশন ঠিকাদার এবং ভুয়া সাংবাদিক মিলে বিভিন্ন পৌরসভার মেয়র, সংসদ সদস্য, চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর, নির্বাচিত প্রতিনিধিসহ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ফোন করে দুদকের মহাপরিচালক, পরিচালক ও উপ-পরিচালকদের নামে প্রচুর টাকা ঘুষ হিসেবে হাতিয়ে নিচ্ছিল। গত রোববার (১৩ আগস্ট) রাজধানীর রমনা থানায় এ সংক্রান্ত মামলা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম গত সোমবার যাত্রাবাড়ী, মুগদা ও এয়ারপোর্ট এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে চক্রটির চারজনকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার থেকে তারা তিন দিনের পুলিশ রিমান্ডে আছেন।

আজ বৃহস্পতিবার ডিবি লালবাগের ডিসি মশিউর রহমান এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন- মো. সেলিম ওরফে তানভীর ইসলাম ওরফে শফিকুর রহমান (৩৯), মো. সোহাগ পাটোয়ারী (৩৮), আব্দুল হাই সোহাগ (৩৮) ও মো. আজমীর হোসেন (৩৭)। তাদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত সাতটি মোবাইলফোন, ১০টি সিম, কর্ডলেস মাউথপিস, পত্রিকা, মানবাধিকার কমিশন ও দুর্নীতি দমন কমিশনের সাতটি ভুয়া আইডি কার্ড, দুদক কর্তৃক বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের প্রতিবেদন ১২টি এবং বিভিন্ন ব্যক্তির ফোন নম্বর লেখা তিনটি নোটবুক উদ্ধার করা হয়েছে।

ডিবি জানায়, এর আগে গত জুনে আরেকটি মামলায় তিনজন প্রতারকের সঙ্গে দুদকের একজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই ঘটনায় প্রতারকরা দুদকের যে উপ-পরিচালকের নাম ব্যবহার করেছিল তার বা তার আত্মীয়দের সঙ্গে প্রতারকদের সম্পর্ক আছে কি না ডিবি পুলিশ তা খতিয়ে দেখবে।

Facebook Comments Box
advertisement

Posted ১:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd