বুধবার ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বেজা ও বিআইডব্লিউটিএ’র মধ্যে সমঝোতা চুক্তি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ | প্রিন্ট

বেজা ও বিআইডব্লিউটিএ’র মধ্যে সমঝোতা চুক্তি
image_pdfimage_print

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মধ্যে সোমবার (১০ জুলাই) সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বাস্তবায়নাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, নাফ ট্যুরিজম পার্ক, সাবরাং ট্যুরিজম পার্ক ও সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্কের নৌপথে জেটি এবং সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণ, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ বিষয়ে বেজা ও বিআইডব্লিউটিএ’র মধ্যে এ সমঝোতা চুক্তি হয়।

রাজধানীতে বেজার প্রধান কার্যালয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউছুফ হারুন, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা, বেজার সদস্যগণ, বিআইডব্লিউটিএ’র প্রধান প্রকৌশলী মো. মুহিদুল ইসলাম, প্রকল্প পরিচালক মো. আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন।

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন বিআইডব্লিউটিএ’র পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) কাজি ওয়াকিল নওয়াজ এবং বেজা’র মহাব্যবস্থপক ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd