শিরোনাম >>
শিরোনাম >>

ডিএসই’র বিদায়ী চেয়ারম্যান-পরিচালকদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৪ জুন ২০২৩ | প্রিন্ট

ডিএসই’র বিদায়ী চেয়ারম্যান-পরিচালকদের সংবর্ধনা
image_pdfimage_print

বিদায়ী চেয়ারম্যান ও পরিচালকদের সংবর্ধনা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। মঙ্গলবার (১৩ জুন) ঢাকায় ডিএসই টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়।

বুধবার (১৪ জুন) ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ডিএসই’র সদ্য অবসর নেওয়া চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান, পরিচালক অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, সালমা নাসরিন এনডিসি, মো. মুনতাকিম আশরাফ, ড. এ. কে. এম. মাসুদ মরহুম হাবীবুল্লাহ বাহার, মরহুম রকিবুর রহমান এবং মিনহাজ মান্নান ইমনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসইর নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু৷

ডিএসই টাওয়ারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নবগঠিত পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, মো. আফজাল হোসেন, রুবাবাদৌলা, মো. শহীদুল ইসলাম, কাওসার আহমেদ, মো. শাকিল রিজভী, মোহাম্মাদ শাহজাহান, শরীফ আনোয়ার হোসেন এবং ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ সহ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বিদায়ী বোর্ডের প্রয়াত সদস্য মরহুম রকিবুর রহমান ও হাবীবুল্লাহ বাহারকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

পরে বিদায়ী বোর্ডের বিভিন্ন সাফল্যমণ্ডিত কার্যক্রম উল্লেখ করে অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে৷ ২০২০ ও ২০২১ সাল ছিল বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং বছর৷ এমনি এক প্রতিকূল ও অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আপনারা দায়িত্ব পালন করেছেন৷ বাজারে ইক্যুইটির পাশাপাশি নতুন প্রোডাক্টের শুভসূচনা হয়৷ আপনারা বাজারের উন্নয়নে সাধ্যমত চেষ্টা করেছেন৷ আপনাদের রয়েছে পুঁজিবাজারের অভিজ্ঞতা৷ আপনাদের অভিজ্ঞতাকে শেয়ারিংয়ের মাধ্যমেই আমরা ডিএসই ও পুঁজিবাজারের উন্নয়ন করে দেশের অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যাব৷ উন্নত প্রোডাক্ট ও সার্ভিস, আইসিটি, করপোরেট সুশাসন, নিয়মানুবতিতা, নৈতিকতা ও স্বচ্ছতার মাধ্যমে ডিএসইকে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে নয়, সারা বিশ্বের প্রেক্ষাপটে নাম্বার ওয়ানে পরিণত করতে চাই৷ এজন্য সব পক্ষের সহযোগিতা দরকার৷

তিনি আরও বলেন, আমি আশা করি পুঁজিবাজারের স্বার্থে তথা দেশ এবং জাতির স্বার্থে আপনাদের অভিজ্ঞতাময় পরামর্শ ও মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন৷ বিদায়ী বোর্ডের সদস্যরা অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। তাদের এই সুপরিকল্পিত কার্যক্রমের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ সব সময়ই স্মরণ রাখবে।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অভিজ্ঞতা শেয়ার করেন ডিএসই’র চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান, সালমা নাসরীন এনডিসি, মিনহাজ মান্নান ইমন এবং মরহুম মো. রকিবুর রহমানের পক্ষে আশিক রহমান৷

Facebook Comments Box
advertisement

Posted ২:৪৮ পিএম | বুধবার, ১৪ জুন ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd