শিরোনাম >>
শিরোনাম >>

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ৩১ মে ২০২৩ | প্রিন্ট

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
image_pdfimage_print

পুঁজিবাজারে তালিকাভূক্ত নন লাইফ বীমা খাতের প্রতিষ্ঠান পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানির চেয়ারম্যান এম আনিস উদ দৌলা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যসহ কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার আহসান ও কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুল সংখ্যাক শেয়ারহোল্ডার। সভা সঞ্চালনা করে কোম্পানি সচিব এস এম মিজানুর রহমান।

সভায় কোম্পানির সমাপ্ত অর্থবছরের উপর আলোচনা করেন কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও বিনিয়োগকারীরা। পর্যালোচনা করে দেখা যায়, কোম্পানির ৩১ ডিসেম্বর ২০২২ সালে মোট প্রিমিয়াম আয় হয়েছে ৩শত ১১ কোটি ১৪ লাখ টাকা। যা গত বছরের চেয়ে ২৪ কোটি ২২ লাখ টাকা বেশি। এছাড়া প্রতিষ্ঠানটির অবলিখন মুনাফা দাড়িয়েছে ৬২ কোটি ৬৬ লাখ টাকা। দাবি পরিশোধ করেছে ৩২ কোটি ১৫ লাখ টাকার বিপরীতে ১৯৮ কোটি টাকার বেশি এফডিআর রয়েছে।

 

 

সমাপ্ত অর্থ বছরে প্রতিষ্ঠানটির অন্যান্য আলোচ্যসূচির সাথে ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ বিনিয়োগকারীদের সর্বসম্মতিতে অনুমোদন লাভ করে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:১৮ পিএম | বুধবার, ৩১ মে ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd