সোমবার ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিরপুলে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট

হাতিরপুলে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান
image_pdfimage_print

ঢাকা, ১৭ আগস্ট: রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে মোবাইল কোর্ট ও জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (১৭ আগস্ট) পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ৬(ক) ধারা অনুযায়ী পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ এবং পলিইথাইলিন ও পলিপ্রপাইলিনজাত সামগ্রীর বাজারজাত, বিক্রি, বিক্রির জন্য প্রদর্শন, মজুদ, বিতরণ ও বাণিজ্যিক ব্যবহার বন্ধে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম। এ সময় কাঁচাবাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের নিষিদ্ধ পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয়।

জনসচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে দোকানদার ও ক্রেতাদের মধ্যে পরিবেশবান্ধব বিকল্প হিসেবে পাটের ব্যাগ বিতরণ করা হয়। পাশাপাশি নিষিদ্ধ পলিথিনের পরিবর্তে পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারে সবাইকে উৎসাহিত করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয় ও মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। অভিযানের সার্বিক নিরাপত্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।

পরিবেশ দূষণ রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও মনিটরিং কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫২ অপরাহ্ণ | সোমবার, ১৭ আগস্ট ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd