শুক্রবার ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

হেরোইন-গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট

হেরোইন-গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৫
image_pdfimage_print

ঢাকা, ১৭ আগস্ট: বিশেষ অভিযানে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণের পৃথক অভিযানে ৩১ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, ১৬ আগস্ট রাত সাড়ে ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর কদমতলী মোড় এলাকায় সিটি ব্যাংকের সামনে অভিযান চালিয়ে মো. সোহেল (২৫) নামে একজনকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

এরপর ১৭ আগস্ট রাত ২টার দিকে কুন্ডা ইউনিয়নের পানগাঁও গ্রামের সাহা আলমের চাপটির দোকানের সামনে পৃথক অভিযান চালানো হয়। এ সময় মো. পারভেজ মোল্লা (৩২) ও শেখ হিমন (২৩) নামে দুজনকে যথাক্রমে ১০ গ্রাম করে হেরোইনসহ এবং মো. অপু মিয়া (৩৪) নামে আরেকজনকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া একই দিন সকাল ৬টা ৪০ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকার গোলাম আলীনগরে অভিযান চালিয়ে মোছা. শারমিন ইসলাম (২৮) নামে একজনকে ৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৬ অপরাহ্ণ | সোমবার, ১৭ আগস্ট ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd