রবিবার ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশে বিনিয়োগে লিথুয়ানিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানকে আহ্বান

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট

বাংলাদেশে বিনিয়োগে লিথুয়ানিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানকে আহ্বান
image_pdfimage_print

বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও আর্থিক প্রযুক্তি (ফিনটেক) খাতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত লিথুয়ানিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ডায়ানা মিকেভিচিয়েনের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা, প্রযুক্তি খাতে সহযোগিতা এবং ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান উপস্থিত ছিলেন।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে বর্তমানে বাণিজ্যের পরিমাণ সীমিত হলেও তা বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। বাংলাদেশের দ্রুত বিকাশমান তথ্যপ্রযুক্তি খাত, দক্ষ তরুণ জনশক্তি ও ফ্রিল্যান্সারদের সক্ষমতা কাজে লাগিয়ে লিথুয়ানিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো দক্ষিণ এশিয়ার বাজারে তাদের কার্যক্রম সম্প্রসারণ করতে পারে।

তিনি বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন একটি সম্ভাবনাময় গন্তব্য। বিনিয়োগ প্রত্যাহার এবং মুনাফা নিজ দেশে ফেরত নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। ফলে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে একটি স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব পরিবেশ রয়েছে।

লিথুয়ানিয়ার রাষ্ট্রদূত ডায়ানা মিকেভিচিয়েন বলেন, লেজার প্রযুক্তি, সরকারি প্রযুক্তি এবং আর্থিক প্রযুক্তি সেবায় লিথুয়ানিয়া উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বাংলাদেশের ডিজিটাল রূপান্তর, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং সাইবার নিরাপত্তা জোরদারে অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহযোগিতা বিনিময়ে তার দেশ আগ্রহী।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও লিথুয়ানিয়ার সরকারি-বেসরকারি খাতের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে উঠলে প্রযুক্তি, উদ্ভাবন ও বিনিয়োগে নতুন সুযোগ সৃষ্টি হবে।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া, ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ বাড়ানো এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন খাতে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৯ অপরাহ্ণ | রবিবার, ১৬ আগস্ট ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd