শিরোনাম >>
শিরোনাম >>

প্রিমিয়ার গ্রুপের প্রধান নির্বাহীসহ ৩ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ | প্রিন্ট

প্রিমিয়ার গ্রুপের প্রধান নির্বাহীসহ ৩ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ
image_pdfimage_print

সাবেক সংসদ সদস্য ও প্রিমিয়ার ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান ডা. হেফজুল বারি মোহাম্মদ ইকবাল এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিং অপরাধের অভিযোগ অনুসন্ধানে প্রিমিয়ার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৭ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে বেলা সাড়ে তিনটা থেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। দুদকের উপপরিচালক মো. হোসাইন শরীফের নেতৃত্ব একটি বিশেষ টিম তাদের জিজ্ঞাসাবাদ করছেন।

দুদক টিম আজ প্রিমিয়ার গ্রুপের জেনারেল ম্যানেজার এ.ডি.এম নাজমুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা তালুকদার এবং সিএফও মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে। গত ৩ আগস্ট তাদের তলব করা হয়েছিল বলে জানা গেছে। এইচ এম ইকবাল ও সংশ্লিষ্ট ব্যক্তিদেরর বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানে তাদেরকে তলব করা হয়েছিল।

২০২৫ সালের ১২ অক্টোবর ৬৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এইচ বি এম ইকবাল এবং তার ছেলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে দুদক। এছাড়া জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদের প্রমাণ পাওয়ায় তার স্ত্রী ও অন্য এক সন্তানের নামে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়।

 

ওই বছরের ২৫ নভেম্বর প্রিমিয়ার ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান এইচ বি এম ইকবালসহ ২০ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয় আদালত।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৭ পিএম | সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd