নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট
নারায়ণগঞ্জ, ১৬ আগস্ট: বায়ুদূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। রোববার (১৬ আগস্ট) উপজেলার কুতুবপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অংমাচিং মারমার নেতৃত্বে সদর থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, অভিযানে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(ক) বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—
অভিযানে পরিবেশগত বিধিবিধান মেনে চলার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়। বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
Posted ৫:১২ অপরাহ্ণ | সোমবার, ১৭ আগস্ট ২০২৬
Desh Arthonity | Touch Tuhin
Lk Cyber It Bd