নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | প্রিন্ট
গত ২৪ জুন ২০২৬ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সক্ষমতা ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ১০ম বুনিয়াদি প্রশিক্ষণের ২য় পর্ব (পরিবেশ ব্যবস্থাপনা মডিউল) এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার পরিবেশ অধিদপ্তরের অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. রায়হান কাওছার। তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দক্ষ ও দায়িত্বশীল জনবল গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান। তিনি প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানিয়ে পরিবেশ ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিচালকবৃন্দ, প্রশিক্ষণ পরিচালনা সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পরিবেশ ব্যবস্থাপনা, আইন প্রয়োগ, দূষণ নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মকর্তাদের পেশাগত সক্ষমতা উন্নয়নে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Posted ৫:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
Desh Arthonity | Touch Tuhin
Lk Cyber It Bd