নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | প্রিন্ট
গত ২৪ মে ২০২৬ বুধবার রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা এর আগমন উপলক্ষে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৫টা ৩০ মিনিটে রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নবনিযুক্ত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।
সভায় ডিএমপি কমিশনার প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সবাইকে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) এবং অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. মাসুদ করিমসহ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
Posted ৬:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
Desh Arthonity | Touch Tuhin
Lk Cyber It Bd