নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | প্রিন্ট
গত ২৪ জুন ২০২৬ রাজধানীর যানজট নিরসন, যাত্রীসেবার মানোন্নয়ন এবং বাস টার্মিনালগুলোর সার্বিক ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে ঢাকার গুরুত্বপূর্ণ তিনটি বাসস্ট্যান্ড পরিদর্শন করেছেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব।
বৃহস্পতিবার এ পরিদর্শনকালে তিনি ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড, সায়েদাবাদ বাসস্ট্যান্ড ও কাঞ্চপুর বাসস্ট্যান্ড ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব শিমুল বিশ্বাস, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব জনাব জিয়াউল হক এবং প্রধান প্রকৌশলী জনাব মঈনুল হক।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের যানজট নিরসন, যাত্রীসেবার মানোন্নয়ন এবং বাস টার্মিনালগুলোর অবকাঠামোগত উন্নয়নে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, রাজধানীর পরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলিত ও আধুনিক করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। যাত্রীদের দুর্ভোগ কমাতে বাস টার্মিনাল ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও শৃঙ্খলা আনা জরুরি।
এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা পরিবহন খাতে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন এবং উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।
Posted ৫:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
Desh Arthonity | Touch Tuhin
Lk Cyber It Bd