বাস টার্মিনাল পরিদর্শনে প্রতিমন্ত্রী, যানজট কমাতে কঠোর নির্দেশনা

গত ২৪ জুন ২০২৬ রাজধানীর যানজট নিরসন, যাত্রীসেবার মানোন্নয়ন এবং বাস টার্মিনালগুলোর সার্বিক ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে ঢাকার গুরুত্বপূর্ণ তিনটি বাসস্ট্যান্ড পরিদর্শন করেছেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব।

বৃহস্পতিবার এ পরিদর্শনকালে তিনি ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড, সায়েদাবাদ বাসস্ট্যান্ড ও কাঞ্চপুর বাসস্ট্যান্ড ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব শিমুল বিশ্বাস, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব জনাব জিয়াউল হক এবং প্রধান প্রকৌশলী জনাব মঈনুল হক।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের যানজট নিরসন, যাত্রীসেবার মানোন্নয়ন এবং বাস টার্মিনালগুলোর অবকাঠামোগত উন্নয়নে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, রাজধানীর পরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলিত ও আধুনিক করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। যাত্রীদের দুর্ভোগ কমাতে বাস টার্মিনাল ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও শৃঙ্খলা আনা জরুরি।

এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা পরিবহন খাতে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন এবং উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।