বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মাদকবিরোধী আইন আরও কঠোর হচ্ছে, দ্রুতই সংসদে উঠছে সংশোধনী: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | প্রিন্ট

মাদকবিরোধী আইন আরও কঠোর হচ্ছে, দ্রুতই সংসদে উঠছে সংশোধনী: স্বরাষ্ট্রমন্ত্রী
image_pdfimage_print

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর ও যুগোপযোগী আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিদ্যমান ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন’ সংশোধন ও আধুনিকায়নের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং এটি দ্রুতই জাতীয় সংসদে উত্থাপন করা হবে।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) আয়োজিত প্রেস ব্রিফিং এবং বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোর অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মাদক ব্যবসায়ীরা এখন প্রযুক্তি ব্যবহার করে অনলাইন ও অর্থপাচারের মাধ্যমে অপরাধ চালাচ্ছে। এ কারণে শুধু প্রচলিত আইন দিয়ে এই অপরাধ দমন সম্ভব নয়। তাই অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে শক্তিশালী ও আধুনিক আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে।

তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সক্ষমতা বাড়াতে আধুনিক অস্ত্র, পরিবহন সুবিধা ও ডগ স্কোয়াড যুক্ত করা হচ্ছে। পাশাপাশি মাদক সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল ও পৃথক আদালত গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, মাদক ও অনলাইন জুয়া দমনে নতুন আইন প্রণয়ন এবং সাইবার অপরাধ মোকাবেলায় আইনি সংস্কার প্রক্রিয়া চলমান রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর আধুনিকায়ন ও স্বচ্ছতা নিশ্চিত করাও সরকারের অগ্রাধিকার।

ডিএনসির একটি জাতীয় গবেষণার তথ্য তুলে ধরে তিনি জানান, দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ মাদকাসক্ত, যা মোট জনসংখ্যার প্রায় ৪.৮৮ শতাংশ। সিনথেটিক ও নতুন ধরনের মাদকের বিস্তারে পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

মাদকাসক্তদের পুনর্বাসনে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, বিভাগীয় পর্যায়ে আধুনিক পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং শয্যা সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। একই সঙ্গে দেশের ৭টি বিভাগে ২০০ শয্যা বিশিষ্ট নতুন কেন্দ্র নির্মাণ প্রকল্প চলমান রয়েছে।

তিনি বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রগুলোকে বাণিজ্যিক মনোভাব পরিহার করে মানবিক সেবা নিশ্চিত করার আহ্বান জানান এবং চলতি অর্থবছরে নির্বাচিত ৭৩টি কেন্দ্রকে সরকারি অনুদান প্রদান করা হচ্ছে বলেও জানান।

Facebook Comments Box
advertisement

Posted ৬:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd