শুক্রবার ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

০ রানেই ৩ উইকেট নেই অস্ট্রেলিয়ার

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ | প্রিন্ট

০ রানেই ৩ উইকেট নেই অস্ট্রেলিয়ার
image_pdfimage_print

০ রানেই ৩ উইকেট নেই অস্ট্রেলিয়ার! স্কোরকার্ডে চোখ রাখলে মনে হবে আপনি ভুল কিছু দেখছেন হয়তো। তবে পাঠক, আপনি ঠিকই দেখছেন। অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব।

প্রথম ওভারে তাসকিনের আঘাতের পর ইনিংসের দ্বিতীয় ওভারে মুস্তাফিজের জোড়া আঘাত। তাতেই লজ্জার ইতিহাসে নাম উঠল পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার।

ওয়ানডে ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়া মাত্র চতুর্থ দল হিসেবে ইনিংসের প্রথম ৩ উইকেট হারাল কোনো রান যোগ হওয়ার আগেই। এর আগে এমন ঘটনা ঘটেছিল মাত্র তিনবার। আগের তিন ঘটনার সর্বশেষটি ছিল আবার বাংলাদেশের। ২০০৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের প্রথম তিন ব্যাটসম্যানকে পরপর তিন বলে ফিরিয়ে দিয়েছিলেন পেসার চামিন্দা ভাস। ম্যাচের প্রথম তিন বলেই হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছিলেন তিনি।

প্রথম ওয়ানডেতে জয়ের পর আজ সিরিজ নিশ্চিতের লক্ষ্য মাঠে নেমেছে বাংলাদেশ দল। যদিও যথারীতি দ্বিতীয় ওয়ানডেতেও টস হেরেছেন স্বাগতিক অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে টস ভাগ্যের আক্ষেপটা অবশ্য বেশিক্ষণ থাকল না।

টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে যেন দুঃস্বপ্নের মতো শুরুটা হলো অস্ট্রেলিয়ার। প্রথম ওভারে তাসকিনের শিকার হলেন ম্যাথু শর্ট। আগের ম্যাচে ইনিংসের প্রথম বলেই তাসকিনের বলে বোল্ড হয়ে গিয়েছিলেন ম্যাথু শর্ট। আজ হলেন ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে। বোলার ও ব্যাটার একই। আউটের ধরনও একই।

পরের ওভারে জোড়া উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান। প্রথম বলেই আউট হন কনোলি। এর মধ্য দিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে মাত্র তৃতীয়বার দুই ওপেনারই ‘ডাক’ মারলেন। এরপর ম্যাট রেন শ উইকেটের পেছনে লিটনের হাতে ধরা পড়েছেন। যদিও আম্পায়ার শুরুতে আউট দেননি। পরে রিভিউ নিয়ে সাফল্য পায় বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানভীর ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিস (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কপার কনলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd