সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রূপগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ | প্রিন্ট

রূপগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
image_pdfimage_print
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের সমন্বয়ে চব্বিশের রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো গ্রাফিতি, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা।
১৭জুলাই বৃহস্পতিবার সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নুর আলম।
সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক খোকন, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাছবীর হোসেন, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা একাডেমিক সুপারভাইজর আশরাফুল আলম সিদ্দিকী, সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মোঃ নাজমুল হাসান ও সহকারী প্রধান শিক্ষক পঙ্কজ কুমার পাল প্রমুুখ।
সভায় বক্তারা বলেন, জুলাই বিপ্লবকে সকলকে ধারণ করতে হবে। এ বিপ্লবে শহীদদের স্মরণ করতে হবে। আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করতে হবে। তাদের অবদান যেন আমরা ভুলে না যাই। জুলাই বিপ্লব ইতিহাসের পাতায় চির স্মরণীয় হয়ে থাকবে। জুলাই বিপ্লবের চেতনায় আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জুলাই যেন না হারিয়ে যায় সবাইকে সজাগ থাকতে হবে। তবেই জুলাই বিপ্লব সার্থক হবে।
পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Facebook Comments Box
advertisement

Posted ১১:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd